মনপুরা (উপজেলা) প্রতিনিধি: দেশজুড়ে আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ও কলাতলী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) মনপুরা উপজেলার হাজীরহাট ও কলাতলী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, দেশের জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করার কথাও জানান তারা।
অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন