আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় কোস্ট গার্ডের রাতভর অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক



মো:মেহেদী হাসান,মনপুরা: ভোলার মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার কাজিরচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজিরচর এলাকার বাসিন্দা নূর উদ্দিন রুবেল (৩৫) এবং একই এলাকার মো. বাচ্চু মিয়া (২৫)। বাচ্চু মিয়ার বাবার নাম মো. আজহার উদ্দিন ব্যাপারী।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরচর সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্য পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা যৌথভাবে রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুইজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, আটক দুজন দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

1

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

2

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

3

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্নে

4

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

5

ভোলায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

6

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

7

দিল্লিতে হাসিনার বক্তব্য ঘিরে বিস্ফোরক মন্তব্য এনসিপির

8

শ্বশুর-শাশুড়িকে পিতা-মাতা সাজিয়ে এনআইডি তৈরি, নিরব পৌর প্রশা

9

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

10

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

11

ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা, যা বললেন ইশরাক

12

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

13

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

14

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

15

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্

16

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ১৬০ স্বর্ণের বার উদ্ধার, তদন্

17

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

18

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

19

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

20