আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা



ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছে ব্যাংক এশিয়া। বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী র‍্যালি, মতবিনিময় সভা ও প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে ভোলা পৌরসভা চত্বর থেকে র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে শহরের একটি রেস্টুরেন্টে Bangla QR-এর বাস্তবায়ন ও ব্যবহার বাড়াতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের পরিচালক মো. হাফিজুর রহমান, মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, মো. মাহমুদুর রহমান ও আবু রায়হান। এ সময় জেলা বিএসপির সদস্য সচিব রাইসুর আলম উপস্থিত ছিলেন।

ব্যাংক এশিয়ার হেড অব এডিসি মো. নাজিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে Bangla QR গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এর ব্যবহার বাড়ানো গেলে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে।

আলোচনায় Bangla QR-এর সুবিধা, ব্যবহারের পদ্ধতি এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে এর ব্যবহার বাড়াতে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

কর্মসূচিতে ব্যাংক এশিয়ার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের আশা, এ ধরনের প্রচারণার মাধ্যমে ভোলায় Bangla QR ব্যবহারে ব্যবসায়ী ও গ্রাহকদের আগ্রহ বাড়বে এবং নগদবিহীন লেনদেনের প্রসার ঘটবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৩০ বছর পরও রহস্যের কেন্দ্রে সালমান শাহ, মরদেহ উত্তোল

1

আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বরকত উ

2

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

3

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

4

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

5

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা

6

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

7

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

8

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

9

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

10

ভোলায় দুই মাসেও শুরু হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগে দুই ইউনিয়নে

11

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের

12

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

13

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

14

স্বামীর সঙ্গে অভিমান করে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে জীবিত উদ্ধ

15

কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই

16

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

17

ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২ হাজার অগ্নিনির্বাপণ যন

18

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

19

প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নো

20