আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় নির্বাচনী মাঠে সাইমুন রাসেল, চাচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডবাসীর সমর্থন



চ্যানেল ভোলা: ভোলা সদর উপজেলার ২ নং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. সাইমুন রাসেল। তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সম্প্রতি তিনি তাঁর নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শুরু করেছেন। প্রচারপত্রে সাইমুন রাসেল নিজেকে মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন এবং সমাজের মানুষের সেবায় নিয়োজিত একজন প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংরক্ষিত আছে যার জনপ্রতিনিধি হওয়ার অধিকার, সেই লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

প্রচারপত্রে তাকে রূপনগর থানা মূল দলের সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ৬ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে ভোট ও সমর্থন প্রত্যাশা করেছেন।

তার প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের সেবা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কাজে ভূমিকা রাখবেন। একই সঙ্গে ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অপর একটি প্রচারপত্রে ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাইমুন রাসেলকে মেম্বার প্রার্থী হিসেবে সমর্থনের আহ্বান জানানো হয়েছে।

সাইমুন রাসেল বলেন, “জনগণের সেবা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। আমি নির্বাচিত হলে ৬ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ের প্রস্তুতিও চলছে। সাইমুন রাসেলও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বর শুরুর আগেই পে-স্কেলের গেজেট নিয়ে নতুন তথ্য

1

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এ

2

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

3

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

4

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

5

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয়

6

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

7

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

8

বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের মুক্তির দাব

9

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

10

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত

11

মোটরযান বিক্রির পর মালিকানা হস্তান্তর বাধ্যতামূলক: বিআরটিএর

12

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

13

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

14

মোদির বিশেষ ঘোষণার পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

15

চরফ্যাশনের আলোচিত সেই ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল

16

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

17

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

18

সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

19

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

20