আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কোটি টাকার কারেন্ট জাল ও পলিথিন জব্দ



নিজস্ব প্রতিবেদক, ভোলা : ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে, পলিথিন বহনকারী একটি কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের যানবাহনসহ ছেড়ে দেওয়া হয়।

এদিকে ৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন উপজেলার বদরপুর ধুমকেতু আবাসনসংলগ্ন এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন তিনটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া জব্দ করা কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া

কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, পরিবেশ সংরক্ষণ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছরে নয়টি পে-স্কেল, বর্তমানের সঙ্গে বেতনের পার্থক্য

1

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

2

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

3

বিপদসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

4

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

5

পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা

6

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্

7

মিলাদুন্নবীর রাতে বিশেষ ইবাদত আছে কি?

8

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্

9

আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্

10

ভাইরাল নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা

11

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

12

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

13

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

14

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

15

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

16

ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্

17

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, আছে ভূমিধসের আশঙ্কা

18

দেড় যুগেও সংস্কার হয়নি হাজারীগঞ্জের সড়ক, দুর্ভোগে কয়েক হাজার

19

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

20