আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী



দেশে গত ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত ভঙ্গুর এক অর্থনীতির প্রেক্ষাপটে দেশের দায়িত্বভার গ্রহণ করেছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বস্তরে টেকসই উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের দু'পাশের সৌন্দর্যায়ন ও বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রতিনিয়ত কর্মপরিকল্পনা ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুষম উন্নয়নে এতটাই আন্তরিক যে, সামান্য ঘাস থেকেও কীভাবে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব, সে বিষয় নিয়েও ভাবছেন।

স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম জানান, চলতি ২০২৬ সালের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উক্ত নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রায় ৬ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব ও প্রশাসনিক সুবিধার্থে সাভারের আমিনবাজার ও আশুলিয়াকে পৌরসভায় উন্নীত ও বাস্তবায়ন করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের ঐতিহ্যবাহী ভাঙ্গা ব্রিজ এলাকার দু'পাশের জমাকৃত দীর্ঘদিনের বর্জ্য ও ময়লা সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণের কাজ চলমান রয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাভারে দায়িত্বরত ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য জ্যেষ্ঠ ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

1

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

2

চিকিৎসক সংকটে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে ৩

3

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

4

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরক

5

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

6

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

7

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

8

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্

9

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

10

৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ

11

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

12

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

13

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

14

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

15

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

16

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

17

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্র

18

ভোলায় জেলের জালে ২ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার টাকায় বিক্রি

19

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

20