আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিকল ৪ টিউবওয়েল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির তীব্র সংকট

 

Brother IT Digital

মো. মামুন, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল চত্বরে থাকা চারটি টিউবওয়েল মাসের পর মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। একই সঙ্গে ২০২২ সালে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্থাপন করা সাতটি পানির ট্যাপেও গত কয়েক মাস ধরে পানি উঠছে না। ফলে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে রোগী ও স্বজনদের হাসপাতালের বাইরে যেতে হচ্ছে।

হাসপাতালে ভর্তি কয়েকজন রোগীর স্বজন জানান, হাসপাতালের ভেতরে থাকা টিউবওয়েল ও পানির ট্যাপগুলো নষ্ট থাকায় প্রতিদিনই তাদের দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। বিশেষ করে রাতে রোগীর প্রয়োজনীয় পানি আনতে গিয়ে বেশি সমস্যায় পড়তে হয়। নারী রোগীর স্বজনদের জন্য এ দুর্ভোগ আরও বেশি। দ্রুত টিউবওয়েল ও পানির ট্যাপগুলো সচল করার দাবি জানান তারা।

হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্টাফ চ্যানেল ভোলাকে জানান, কয়েক মাস ধরে হাসপাতালের টিউবওয়েল ও পানির ট্যাপগুলোতে পানি উঠছে না। বাধ্য হয়ে হাসপাতাল এলাকার মসজিদের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে হাসপাতালের রোগী, স্বজন, স্টাফ ও মসজিদের মুসল্লিদেরও সমস্যায় পড়তে হচ্ছে। হাসপাতালের নিজস্ব পানির ব্যবস্থা দ্রুত সচল করা প্রয়োজন বলে জানান তারা।

এদিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের বেসিনেও গত প্রায় এক মাস ধরে পানি সরবরাহ নেই। এতে জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, জরুরি বিভাগ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা ও জরুরি কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু বেসিনে পানি না থাকায় প্রয়োজনীয় কাজ শেষে হাত ধোয়ার জন্য অন্য কক্ষ কিংবা বাইরে যেতে হচ্ছে। দ্রুত বেসিনটিতে পানি সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান তারা।

হাসপাতালের দায়িত্বরত জুনিয়র মেকানিক মো. মাহফুজ চ্যানেল ভোলাকে বলেন, ‘গত কয়েক মাস ধরে পানির ট্যাপ ও টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা হলে টিউবওয়েল ও পানির ট্যাপগুলো মেরামত করা হবে।’

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, ‘হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। তবে টিউবওয়েল ও পানির ট্যাপগুলোতে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জরুরি বিভাগের বেসিনেও পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগ কমাতে দ্রুত নষ্ট টিউবওয়েল, পানির ট্যাপ এবং জরুরি বিভাগের বেসিনের পানি সরবরাহ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের টাকা জোগাড়ে সন্তানকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ খবর পেয়ে উ

1

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

2

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

3

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

4

চ্যানেল ভোলার প্রযুক্তিগত সহযোগী হিসেবে যুক্ত হলো ব্রাদার আই

5

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুব

6

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

7

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

8

সরকারি কেনাকাটায় অনিয়ম ঠেকাতে আসছে একক দরতালিকা

9

ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করা কে এই সুমাইয়া?

10

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু

11

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

12

সুগন্ধি চালের রপ্তানি অনুমোদন কমাবে সরকার

13

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের

14

বাংলাদেশে বিদ্যুৎ সংকট নিয়ে যে বিবৃতি দিল আদানি

15

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

16

সব বাধা পেরিয়ে এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

17

তাজমিন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

18

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

19

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

20