আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ



জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় ভুয়া পরিচয় ব্যবহার করে বাড়িতে প্রবেশ এবং প্রতারণার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর পরিচয় দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতারকরা কখনো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কখনো সরকারি দপ্তরের প্রতিনিধি, আবার কখনো বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। তারা আগে থেকেই পরিবারের সদস্যদের নাম-পরিচয় সংগ্রহ করে এনে পরিচিত মানুষের মতো নাম ধরে ডেকে এবং স্বাভাবিক কথাবার্তার মাধ্যমে বিশ্বাস অর্জনের চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুযোগ বুঝে তারা মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। সম্প্রতি দক্ষিণ আইচা এলাকায় এ ধরনের একটি ঘটনায় এক নারীর কানের স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, “ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা করছে এমন একটি চক্রের বিষয়ে আমরা তথ্য পাচ্ছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “অপরিচিত কাউকে পরিচয় যাচাই ছাড়া ঘরে প্রবেশ করতে দেবেন না। কেউ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে বা ভুয়া পরিচয় দিয়ে প্রবেশের চেষ্টা করলে দ্রুত দক্ষিণ আইচা থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।”

পুলিশ জানিয়েছে, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের পরিচয় দিলে অবশ্যই পরিচয়পত্র যাচাই করতে হবে। পাশাপাশি একা থাকা নারী, বয়স্ক ব্যক্তি ও পরিবারের সদস্যদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

পুলিশের মতে, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত তথ্য দিলে এ ধরনের প্রতারণা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে গুজবে কান না দিয়ে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

1

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ

2

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

3

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

4

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্

5

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

6

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

7

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

8

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

9

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

10

ভোলায় ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্

12

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য

13

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

14

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

15

বিএসএফকে ১ হাজার একরের বেশি জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

16

বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

17

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

18

সরকার সবার আগে বাংলাদেশের পরিবর্তে দলীয়তন্ত্রকে প্রাধান্য দি

19

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

20