আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনের জেলে মফিজুলকে রাষ্ট্রপতির ১ লাখ টাকা সহায়তা



সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন: চট্টগ্রামের দক্ষিণে উত্তাল সাগরে ঝড়ের কবলে পড়ে তজুমদ্দিনের জেলে মো. মফিজুল ইসলামের মাছ ধরার বোট ডুবে গেছে। প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বোটটি দুর্ঘটনার পর থেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মফিজুল ও তাঁর পরিবার।

ক্ষতিগ্রস্ত মফিজুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তাঁর পক্ষ থেকে মফিজুলকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রামের দক্ষিণে গ্যাসসংলগ্ন উত্তাল সাগরে এ দুর্ঘটনা ঘটে। তজুমদ্দিন উপজেলার চাঁদপুর এলাকার বাসিন্দা মো. মফিজুল ইসলামের মালিকানাধীন ছয় সিলিন্ডারের জাপানি ইঞ্জিনচালিত ফিশিং বোটটি সাগরে মাছ ধরছিল।

হঠাৎ প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বোটটি। একপর্যায়ে বিশাল সাগরের মধ্যে বোটটি ডুবে যায়। এ সময় বোটে থাকা শ্রমিকরা প্রাণ বাঁচাতে অন্য একটি মাছ ধরার বোটের সহযোগিতা নেন। পরে তাদের উদ্ধার করা সম্ভব হলেও ডুবে যাওয়া বোটটির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

বোটটি হারিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন মফিজুল ইসলাম। মাছ ধরার ওই বোটটি ছিল তাঁর পরিবারের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন।

মফিজুল ইসলামের দুর্দশার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। তাঁর মাধ্যমে রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে গত ১১ আগস্ট মফিজুল ইসলামের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

রাষ্ট্রপতির পক্ষ থেকে পাওয়া এ আর্থিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত মফিজুল ইসলাম ও তাঁর পরিবার। একই সঙ্গে সাগরে ডুবে যাওয়া বোটটি উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

1

লাফিয়ে বাড়ছে সোনা ও রুপার দাম, নেপথ্যে কী?

2

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

3

ভোটে দাঁড়াবেন বলে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম

4

যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, সেই পরিবারের কেউ বাংলাদেশে

5

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন

6

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

7

বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

8

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

9

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপ

10

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

11

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

12

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

13

ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

14

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

15

দীর্ঘ অপেক্ষার অবসান, ভোলা-ঢাকা নৌপথে সরকারি ফেরির যাত্রা শু

16

আড়াই বছর পর জানলেন মেয়ের জামাই ২৫ বিয়ে করেছেন

17

মাদ্রাসা থেকে পালানোর সময় ছয়তলার কার্নিশে আটকে পড়ল ছাত্রী

18

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছাত্র

19

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

20