আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ড্রিংকস করে অসুস্থ হয়ে পড়েন সেই তরুণী, অতঃপর



রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে সেই তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। ওই তরুণী শুক্রবার বিকেলে জানিয়েছেন তিনি এখন সুস্থ আছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে একটি বাইকের তিন আরোহীকে ঢাকার রাস্তায় দেখা যায়। ওমরাহ সফর শেষ করে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেলকে অনুসরণ করেন। তিনি দেখতে পান, মোটরসাইকেল চালকের পেছনে বসা এক যুবক এক তরুণীকে জাপটে ধরে রেখেছেন। তরুণীটির পা দুটি খালি ছিল এবং অস্বাভাবিকভাবে নিথর হয়ে ঝুলছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ‘জাগ্রত বা জীবন্ত মানুষের এমনভাবে পা ঝোলার কথা না।’ এতে মেয়েটি মৃত নাকি অচেতন ছিলেন, তা নিয়ে তাঁর মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়।

নম্বর প্লেটের তথ্য অনুযায়ী, বিভিন্ন সংস্থার সূত্র জানায়, মোটরসাইকেলটির মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে। পাশাপাশি দুটি মোবাইল নম্বর পাওয়া গেছে। এর একটির শেষ তিন সংখ্যা ১৫২। নম্বরটি এক শোরুম মালিকের। তবে তিনি দাবি করেছেন, ওই মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি এবং কীভাবে তার নম্বর সেখানে গেল, তা তিনি জানেন না। অন্য একটি নম্বর দীর্ঘ সময় ধরে বন্ধ পাওয়া গেছে।

মোটরসাইকেল মালিকের বাড়ি আব্দুল্লাহপুর হলেও যিনি চালকের আসনে ছিলেন তার বাড়ি রাজেন্দ্রপুর। তার নামের শেষাংশে ‘আলম’ আছে। এই যুবক বাইকে থাকা তরুণীর স্বামী পরিচয় দিচ্ছেন, যদিও এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। বাইকে থাকা তরুণীর বড়বোনের স্বামী জানিয়েছেন, ‘মিতু (ছদ্মনাম) কখনো ড্রিংকস করে নাই। সেদিন আমরা স্বামী-বউ ঝগড়া করছিলাম। এটা দেখে ও রাগ কর চলে যায়। তারপর ওই ছেলের সঙ্গে হয়তো ড্রিংকস করে। এরপর অসুস্থ হয়ে পড়লে ছেলেগুলো বাসায় দিয়ে যায়।’

আলম তার স্বামী কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিয়ে করবে বলে শুনেছি।’

এই তরুণী আগে দুটি বিয়ে করেছেন। তার সাবেক এক স্বামী তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেসব যাচাই করা সম্ভব হয়নি।

তার বড় বোনের স্বামী দাবি করেন, বারে অসুস্থ হওয়ার পর আলম আর তার বন্ধু মেয়েটিকে নিয়ে টঙ্গীতে তার বাসায় আসার চেষ্টা করেন। কিন্তু এই অবস্থায় টঙ্গীতে না গিয়ে তারা মিরপুর ফিরে যান। সেখানে এক বান্ধবীর বাসায় তাকে রেখে বোনকে ফোন দেন আলম।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্

1

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

2

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

3

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদ

4

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

5

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

6

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

7

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

8

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

9

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্

10

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এ

11

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

12

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

13

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

14

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

15

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

16

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি

17

টেস্টের পর এসএসসি পরীক্ষার্থীরা কতটা সময় পাবে?

18

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

19

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

20