আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা



চ্যানেল ভোলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যেররোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিগঠন করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে -সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গাদের নাগরিক সংগঠন  ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) সংগঠনটি জানিয়েছে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাসেবী টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তারা সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

এক বিবৃতিতে ইউসিআর জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত জাতীয় কৌশল প্রণয়ন কমিটি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে একটি গুরুত্বপূর্ণ সময়োপযোগী উদ্যোগ।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশ্রিত রোহিঙ্গাদের নির্বাচিত প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে ইউসিআর বিবৃতিতে উল্লেখ করেছে, জাতীয় কমিটি, বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে তারা গঠনমূলকভাবে কাজ করতে চায়। তাদের মতে, টেকসই প্রত্যাবাসন কৌশল প্রণয়নের ক্ষেত্রে শরণার্থীদের বাস্তব অভিজ্ঞতা, উদ্বেগ প্রত্যাশাকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

বিবৃতিতে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় মানবিক সহায়তা দিয়ে আসায় বাংলাদেশ সরকার দেশের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। 

সংগঠনটি আশা করছে, প্রণীত জাতীয় কৌশলে রোহিঙ্গাদের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হবে এবং রাখাইন রাজ্যে তাদের পূর্বপুরুষের ভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার পথ সুগম হবে।

ইউসিআর বলছে, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটি যৌথ দায়িত্ব। তাই বাংলাদেশের নতুন উদ্যোগকে সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়, মিয়ানমার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

ইউসিআর সংগঠক মাস্টার সৈয়দউল্লাহ বলেন, ক্যাম্পে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রধান আকাঙ্ক্ষা হলো দ্রুত, নিরাপদ টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া। মানবিক আশ্রয় দেওয়া বাংলাদেশ সরকারের নতুন এই উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।

৯০ দিনের মধ্যে একটি সমন্বিত জাতীয় কৌশল তৈরির জন্য বিশেষ টাস্কফোর্স গঠনের পরিকল্পনা বাংলাদেশ সরকারের আন্তরিকতা গুরুত্বের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত কমিটিতে রয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা।

যেখানে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) প্রধান সমন্বয়ক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেনপুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক।

কমিটিকে সহায়তার জন্য রাখা হয়েছে পাঁচ কর্মকর্তাকে। তারা হলেনশরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), এনএসআইয়ের পরিচালক (সীমান্ত) এবং সোশ্যাল স্ট্যাবিলিটি ইন্টেলিজেন্স ব্যুরোর (এসএসআইবি) পরিচালক।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি রোহিঙ্গা প্রত্যাবাসন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি করবে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সংস্থাগুলোর কার্যপরিধি ক্ষেত্র নির্ধারণের দায়িত্বও পালন করবে।

মন্ত্রীপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান সমন্বয়কের সরাসরি তত্ত্বাবধানে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়নের জন্য সদস্য সচিব একটি পর্ষদ গঠন করবেন। এই পর্ষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার সুনির্দিষ্ট করণীয় নির্ধারণসহ রোহিঙ্গাদের দ্রুত টেকসই প্রত্যাবাসনের জন্যরোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশলপ্রণয়ন করবে। আগামী তিন মাসের (৯০ দিন) মধ্যে এই কর্মকৌশল প্রণয়ন করে কমিটির কাছে উপস্থাপন করতে হবে।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

1

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

2

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

3

ভরা মৌসুমেও ভোলার নদীতে নেই ইলিশ, দিশেহারা অর্ধলক্ষাধিক জেলে

4

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

5

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্র

6

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

7

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

8

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

9

কুকরী-মুকরী ঘাটে নামতেই কাদা, দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা

10

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহ

11

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

12

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

13

ছাত্রদলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

14

চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে

15

দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শঙ্কা

16

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন ইসি সচিব

17

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

18

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

19

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

20