আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসির ফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর



২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। জেলায় এবার পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে বরিশাল বিভাগের গড় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

পিরোজপুর জেলায় এ বছর মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে ৬ হাজার ৯৬২ জন পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২০ জন ছেলে ও ২২৬ জন মেয়ে।


বিজ্ঞাপন


ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পিরোজপুরে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। সামগ্রিক ফলাফলে বরিশাল বিভাগে পাসের হারে জেলার শীর্ষস্থান অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, এ বছর গড় পাসের হারে বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুর জেলার অবস্থান শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত আবুল খায়ের, সাহায্যের আবেদন

1

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

2

জার্মানিতে সমকামী মিছিলের ওপর গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি

3

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

4

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

5

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে

6

বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় পড়ে গিয়ে আওয়ামী লীগ নেতা

7

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

8

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

9

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণ

10

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

11

শুধু সরকারের ওপর নির্ভর করবেন না: জামায়াত আমির

12

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন ক

13

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

14

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

15

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

16

নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত

17

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

18

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

19

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স

20