আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ



দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে। কমার পর আজ রোববার (১৮ জুলাই) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা এবং গত সোমবার (১৩ জুলাই) ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় মিলছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে।

যেহেতু নির্ধারিত দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালাই অনুসরণ করা হবে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফা দাম বেড়েছে, ৪৬ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও ২৯ বার কমানো হয়।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন

1

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

2

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

3

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

4

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

5

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

6

যে ফল নিয়ে আনন্দ করার কথা, সেটিই এখন রেজার পরিবারের বেদনা

7

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

8

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

9

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

10

চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক আকাশের নানি ইন্তেকাল করেছেন

11

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

12

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

13

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

14

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা প

15

স্ত্রীর বিচ্ছেদের খবরে কীটনাশক পান, যুবকের মৃত্যু

16

হাসিনা চাইলেই কি ফিরতে পারবেন দেশে, ভারত কি দেবে?

17

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত, বাস্তবায়নের অপেক্ষা

18

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

19

ভোলায় চাঁদাবাজি ও মারধরের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

20