আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

 

Brother IT Digital

চ্যানেল ভোলাঃ পুরো বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপ-জ্বরে কাঁপছে। এবারের বিশ্বকাপে ব্রাজিল দারুণ ছন্দে থাকায় দেশটির ফুটবল সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে যথেষ্ট উচ্ছ্বাস-উদ্দীপনা। ঠিক এই সময়ে নকল জার্সি ও বিশ্বকাপের নকল স্টিকার উদ্ধার করতে করতেই দেশটির কাস্টমস ও পুলিশ কর্মকর্তাদের ব্যস্ত সময় কাটছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র আজকের এক প্রতিবেদনে জানা গেছে বিশ্বকাপের সময় দেশটিতে চলমান নকল সরঞ্জাম জব্দ অভিযান নিয়ে। গত কয়েক মাসে দেশজুড়ে পরিচালিত এসব অভিযানে প্রায় ১০ লাখ নকল ব্রাজিল জাতীয় দল ও বিভিন্ন ক্লাবের জার্সি জব্দ করা হয়েছে। যেখানে জব্দ করা ব্রাজিল জাতীয় দলের জার্সিগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় তা ১১৮ কোটি ৩৭ লাখ টাকা।

সাও পাওলো, রিও ডি জেনিরো এবং রোরাইমা অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ব্রাজিলের ফেডারেল রেভিনিউ সার্ভিস শতকোটি টাকা মূল্যের জার্সি জব্দ করেছে। কর কর্তৃপক্ষের মতে এসব অভিযানের ফলে প্রায় ৩ কোটি ৯০ লাখ রিয়াল কর ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বাংলাদেশি হিসেবে তা ৯২ কোটি ৪২ লাখ টাকা। পোর্ট অব সান্তোস, পোর্ট অব রিও ডি জেনিরো, গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দর ও বোয়া ভিস্তার এক মহাসড়কে সংঘটিত চারটি বড় জব্দ অভিযানের হিসাব অন্তর্ভুক্ত করেই জব্দ জার্সির মূল্য হিসাব করা রয়েছে। এসব অভিযানে ৯ লাখ ৬৫ হাজার ৫০০টির বেশি ব্রাজিলিয়ান ক্লাব ও জাতীয় দলের জাল জার্সি উদ্ধার করা হয়েছে।

২৭ মে সর্বোচ্চ পরিমাণে অবৈধ জার্সি জব্দ অভিযান পরিচালিত হয়েছিল। সেখানে পরিদর্শকেরা একটি কনটেইনার থেকে এক টনের বেশি নকল দলীয় জার্সি জব্দ করেন। সেই চালানে ১ লাখ ২০ হাজারের বেশি নকল পণ্য ছিল।

বিশ্বকাপের সময় নকল পণ্য দমনে নিয়োজিত কর্তৃপক্ষ শুধু জার্সি জব্দ নয়, পাশাপাশি অবৈধ পণ্য জব্দ করার অভিযান চালাচ্ছে। ৩ লাখ ৩৫ হাজারের বেশি অবৈধ স্টিকার ও অ্যালবাম জব্দ করা হয়েছে। এ ছাড়া বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে অনলাইনভিত্তিক জুয়ার কার্যক্রমও চলছে। ফেডারেল সংস্থাগুলো এসব কার্যক্রম বন্ধে অভিযান জোরদার করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনিয়মিত কনটেন্ট নিয়মিত ব্লক করা হচ্ছে।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরুর পর তুমুল সমালোচনার মুখে পড়ে ব্রাজিল। সেই সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। হাইতি, স্কটল্যান্ড—দুই দলের বিপক্ষেই ৩-০ গোলে জেতে ব্রাজিল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল নকআউট পর্বে খেলবে ‘এফ’ গ্রুপ রানার্সআপ জাপানের বিপক্ষে। হিউস্টনে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে শেষ বত্রিশের ব্রাজিল-জাপান ম্যাচ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

1

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোব

2

মাত্র ১০০ টাকার জন্য ১৫ বছর পর পাওনাদারের দরজায় শমসের আলী

3

৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!

4

দুই কার্গো এলএনজি কিনবে সরকার, সাশ্রয় হবে ৩৭০ কোটি টাকা

5

সব বাধা পেরিয়ে এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

6

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

7

বরের গাড়ি থেকে অপহৃত সেই নববধূর ভিডিও বার্তা

8

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক

9

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

10

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

11

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

12

কিডনি রোগীদের জন্য বড় সুখবর

13

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

14

সাগরে মাছ শিকারে গিয়ে চরফ্যাশনের যুবক নিখোঁজ, ধোঁয়াশায় পরিবা

15

প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির

16

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

17

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্

18

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

19

সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ

20
সর্বশেষ সব খবর