আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার ‘বিয়ে বহির্ভূত প্রেমে’র অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে



ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদ হারানোর শঙ্কা কাটতে না কাটতেই ‘বিয়ে বহির্ভূত প্রেম’-এ জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি বৃটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাধারণ সম্পাদক (মেয়াদকাল ২০০৯ থেকে ২০১৬) থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্ক থাকা এক নারীকে ছয় অঙ্কের অর্থ দিয়েছিল উয়েফা। ওই নারী উয়েফার দায়িত্বে থাকা তার জুনিয়র সহকর্মী বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। এ ছাড়া তাকে আকর্ষণীয় পদোন্নতিরও অভিযোগ আছে ইনফান্তিনোর বিরুদ্ধে। যদিও তিনি বিবাহিত এবং তাদের চার সন্তান আছে।

এ বিষয়ে ইনফান্তিনোর এক মুখপাত্র পত্রিকাটিকে বলেন, ‘ফিফা সভাপতি ইনফান্তিনো এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন এবং এগুলো সম্পূর্ণ অসত্য। অনুপযুক্ত আচরণ, কোনো বিধি কিংবা নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দেওয়া মানহানিকর। উয়েফা ও ফিফার কোনও কর্মী কখনোই ইনফান্তিনোর আচরণ নিয়ে অভিযোগ করেননি, কারণ তার এমন কিছুতে জড়িত থাকার মতো ঘটনাই কখনও ঘটেনি।’

এদিকে, উয়েফা নিশ্চিত করেছে, সংশ্লিষ্ট নারীকে অর্থ প্রদান করা হয়েছিল এবং স্থানীয় একটি বিজনেস স্কুলে তার এমবিএ কোর্স সম্পন্ন করার ফি মেটাতেও ওই অর্থ ব্যবহার করা হয়। সংস্থাটির তথ্যমতে, ওই সময়কার নিয়ম অনুযায়ী সব অর্থ প্রদানই বৈধ ছিল। তবে পরবর্তীতে সেই নিয়ম আরও কঠোর করা হয়েছে এবং এখনকার বিধিমালা ‘একটি আধুনিক ও উচ্চ প্রোফাইলের প্রতিষ্ঠানে প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’।

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর পদত্যাগের দাবি ওঠার মধ্যে নতুন এই অভিযোগ তার ওপর আরও চাপ বাড়িয়েছে। ৫৬ বছর বয়সী ইনফান্তিনো বিতর্কিত ওই প্রস্তাবগুলোতে নিজের করা ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়েছেন। তবে বুধবার মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে ফিফার শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পাওয়ার পর আর পদত্যাগ করেননি তিনি।

ইনফান্তিনো ২০০০ সালে উয়েফায় যোগ দেন এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক হন। পরবর্তীতে ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন তিনি। বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা বাতিল হয়ে গেলেও ইউরোপের কয়েকটি দল ফিফার বিভিন্ন আয়োজনে বয়কটের হুমকি অব্যাহত রেখেছে। তাদের দাবি, নির্দিষ্ট কিছু শর্ত এখনও পূরণ হয়নি।

তবে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ) ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো এবং টুর্নামেন্টের রানার্সআপ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও বিবৃতি দিয়েছে তার সমর্থনে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক বিয়ের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

1

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

2

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

3

কর বাড়িয়ে নয়, আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের বার্তা প্রধানমন্ত্রী

4

খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

5

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

6

জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান: গণপূর্ত প্

7

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

8

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

9

ছিঁড়ে গেল রাশমিকার টেন্ডন, কতটা ভয়াবহ হতে পারে এটি?

10

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

11

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ

12

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী

13

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

14

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

15

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য

16

আর্জেন্টিনার সমর্থক হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

17

এসএসসি ফলাফল: এক দশকের মধ্যে সর্বোচ্চ ফেল

18

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

19

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

20