আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদল সভাপতির




চ্যানেল ভোলা: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

সোমবার (২২ জুন) দুপুরে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, হুমকি-ধমকি ও অস্থিতিশীলতার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিরোধ কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতারা।

সমাবেশে রাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “শেখ হাসিনা সরকারের সময়ে দেশের মানুষ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সেই অভিজ্ঞতার কারণে দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।”

তিনি আরও বলেন, “অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তাহলে দেশের গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবে।”

ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী তার বক্তব্যে বলেন, “যে স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিয়েছে, হত্যা, গুম ও খুন করেছে, তাদের বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে।”

তিনি বলেন, “ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয় কিংবা দেশের কোথাও কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

এ সময় তিনি ঘোষণা দিয়ে বলেন, “যে কেউ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

এছাড়া আগামী দিনগুলোতে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে থাকারও আহ্বান জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজন হলে ভোর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে হবে।

সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

1

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের

2

ভোলা সাইক্লোন কি স্বাধীনতার পথ ত্বরান্বিত করেছিল?

3

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন মোটরসাইকেলচালক রাফি

4

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

5

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

6

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

7

ভোলায় চ্যাম্পিয়ন প্যারেন্টসদের নিয়ে সুশীলনের দুই দিনব্যাপী প

8

সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নি

9

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

10

সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ

11

নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস

12

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

13

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

14

আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

15

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

16

ব্যবসায়িক সিন্ডিকেটদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

17

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

18

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

19

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

20