আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা



চ্যানেল ভোলা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আত্মসমর্পণ এবং জামিন আবেদন করতে পারেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, আইনগতভাবে তার ফেরার পথে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আমাদের প্রচলিত সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির নিয়ম মেনেই আত্মসমর্পণ ও জামিনের আবেদন করতে পারেন। প্রচলিত আইনি প্রক্রিয়াই তিনি অনুসরণ করবেন।

বিরোধী দলের 'ছায়া মন্ত্রিসভা' গঠনের গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। যদি বিরোধী দল এটি গঠন করে, তবে তা অবশ্যই স্বাগত জানানোর মতো বিষয়। ছায়া মন্ত্রিসভার মাধ্যমে যদি তারা মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা তুলে ধরে এবং বর্তমান সরকারের কর্মকাণ্ডের ভুলভ্রান্তি ধরিয়ে দিয়ে ইতিবাচক মতামত প্রদান করে, তবে সেটি অবশ্যই দেশের জন্য কল্যাণকর হবে।

তার এই মন্তব্য বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে। শেখ হাসিনার আইনি অবস্থান এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে তার এমন বিশ্লেষণকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গেই দেখছেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শশীভুষনে ইয়াবা সহ দক্ষিণ আইচার মাদক ব্যবসায়ী তমাল গ্রেফতার

1

একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

2

চরফ্যাশনের মেয়ে আমেনাকে হ ত্যা র ১৪ বছর পর স্বামীর মৃ'ত্যু'দ

3

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

4

কুকরী-মুকরী ঘাটে নামতেই কাদা, দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা

5

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

6

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

7

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

8

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

9

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

10

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

11

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

12

আনোয়ারায় প্রবাসী-স্ত্রীর খালি ঘরে চুরি, হাঁড়ি-পাতিল ও কাপড়চো

13

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

14

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রম

15

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

16

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অ

17

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

18

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

19

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

20