আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে এখনো হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান: হাসনাত আবদুল্লাহ

 

Brother IT Digital

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-০৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি সরকার হাসিনা কাঠামোকে অত্যন্ত যত্নে টিকিয়ে রেখেছেন। অন্তর্বর্তী সরকার গুম কমিশন করার জন্য সুপারিশ করেছিলো।

বিএনপি সরকার কথা দিলেও যে দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত ও নিপীড়িত হয়েছে সেই দল গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান রয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাত ১০টায় মোংলা পৌর শহরের শাপলা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ মাহমুদা মিতু বলেছেন, আমাদের এখন দুইটি আকাঙ্খা। একটি হলো আমাদের ভাইদের মৃত্যুর বিচার আরেকটি হলো দিল্লিতে বসে যে চক্রান্ত করছে, দুইদিন পরপর যে উকি মারার কথা বলছে, সেই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দঁড়িতে ঝুলানোর আকাঙ্খা।

পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদ পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে মনোনীত করে হাত উচু করে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।

এ পদযাত্রা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, এনসিপির স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মোঃ জুবায়ের, জাহিদ হাসান ও মোঃ সোহেল।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

1

আমাকে বিয়ে দিতে চান, না চান না’, সাংবাদিকদের উদ্দেশে পরীমনি

2

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

3

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনা

4

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

5

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

6

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

7

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজার

8

বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ

9

দৌলতখানে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান শ্রমিক দল নেতা সালা

10

ভিডিও এডিটর নেবে চ্যানেল ভোলা

11

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

12

অপপ্রচারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না: র

13

তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্

14

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

15

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

16

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিল উৎসু

17

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

18

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

19

মায়ের পাশেই ঘুমিয়েছিলেন হান্নান, সকালে মিলল নি থ র দেহ

20