আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূরণ হয়নি

 

Brother IT Digital

জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৩ আগস্ট) রাজধানীতে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এস আলমের পেছনে ঘুরাঘুরি না করে আহতদের নিরাপত্তা নিশ্চিত করুন। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে, তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে; অথচ আহতদের হুমকি দেয়া হচ্ছে। বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাই না। আইনের শাসন নিশ্চিত করে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের পুনর্বাসন, হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূরণ হয়নি।’ অনেক আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্য এখনও ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।



নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। অন্যথায় জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারের অবস্থানের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে।

পুলিশ ও প্রশাসনের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় সহিংসতা ও অপরাধ দমনে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। এর ফলে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা এখনও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।’

তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে চলাফেরা করছেন এবং আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছেন। একই সঙ্গে অর্থের বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দেয়া হচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিভিন্ন সরকারি দপ্তরে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা পরিচয় দেয়ার পরও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সহযোগিতা পান না। জুলাই সনদ বাস্তবায়ন, গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

1

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

2

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

3

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

4

মহারাষ্ট্রে হোটেলে দেহব্যবসার সন্ধান, উদ্ধার টেলিভিশন অভিনেত

5

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

6

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

7

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্

8

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

9

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

10

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

11

শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

12

পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্

13

বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

14

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

15

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

16

নদীর বুকে জাগে নতুন চর, আবার ভাঙনেও হারায় জনপদ; বদলে যাচ্ছে

17

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

18

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

19

পাঁচ জেলায় ১ হাজার আশ্রয়কেন্দ্র চালু করেছে সরকার

20