আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী



চ্যানেল ভোলা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সেই আওয়ামী লীগের ‘দাফন’ হয়েছে দিল্লিতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের আওতায় আনা হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে তিনি জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানান।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশের স্থিতিশীলতা বিনষ্ট এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকার সতর্ক।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। সেই চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমা

1

আজ মা পরীর জন্মদিন

2

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

3

২৩ জুন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নাশকতা রুখতে সর্বোচ্চ প

4

এক বছরে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন-৮

5

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

6

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

7

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

8

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

9

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

10

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

11

ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ

12

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

13

ভোলায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ, প্রতিবাদে মা

14

গ্যাস সংকটে ভরসা ভোলার গ্যাস, বাধা শুধু পাইপলাইন

15

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

16

চর আইচা বিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণসভা আয়োজন নিয়ে প্রশ্ন

17

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

18

৯৬ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

19

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে রাষ্ট্রের নেতৃত্ব শিক্ষা

20