আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আপনি কি সেই মাল’ মন্তব্যের অভিযোগে প্রত্যাহার পাথরঘাটা থানার ওসি

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এক নারী বাদীকে উদ্দেশ করে ‘আপনি কি সেই মাল’ মন্তব্যসহ একাধিক অভিযোগের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এফ. এম. ফয়সাল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ওসি মো. এনামুল হককে পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী জানান, অফিস আদেশ অনুযায়ী ওসি এনামুল হককে নতুন দায়িত্বে সংযুক্ত করা হয়েছে।

এর আগে পাথরঘাটার এক নারী অভিযোগ করেন, স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করতে গিয়ে তিনি থানায় অপদস্ত হন। তার দাবি, মামলা গ্রহণে গড়িমসি করা হয় এবং ওসি তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন।

ওই নারীর ভাষ্য অনুযায়ী, ওসি বলেন, “আপনি কি সেই মাল? ইবলিস যেন কোথাকার।” এ ঘটনায় তিনি নিজেকে অপমানিত ও বিব্রত বোধ করেন।

ঘটনার সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু। তিনি বলেন, তার সামনেই ওসি ওই মন্তব্য করেছিলেন।

এছাড়া স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, ওসি এনামুল হক সরকারি মোবাইল নম্বরে অধিকাংশ সময় ফোন রিসিভ করতেন না। জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।

অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একটি মামলা গ্রহণ না করা, নারী বাদীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা এবং এক নারীকে ফেরাউনের সঙ্গে তুলনা করার বিষয়গুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে অফিস আদেশে ওসির প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে তাকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ে

1

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন: এমপি মুশফিকুর রহমান

2

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল, জানালেন মা

3

জামায়াত আমিরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের জবাব দিলেন শাহ

4

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

5

কর্নেল অলিকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো, জানালেন নাহিদ

6

পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

7

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

8

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাম

9

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

10

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

11

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

12

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

13

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান শিক্ষকসহ গ্র

14

আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপির বিরুদ্ধে মনপুরায় বিক্ষোভ

15

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা

16

ঋণছাড়ের দ্বিগুণের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ

17

ধর্মের লেবাসধারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: চিফ হু

18

সারাদেশের ২৫০ ক্লিনিকের জন্য দুঃসংবাদ

19

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

20