আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বারবার ডিভোর্সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন শ্রাবন্তী

 

Brother IT Digital

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা কম নয়। বিশেষ করে তার তিন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাকে। এবার এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে জানালেন, সম্পর্কের বারবার পাওয়া আঘাত তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকি একাধিক বার নিজেকে শেষ করে দেওয়ার কথাও তার মনে হয়েছিল।

‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পড কাস্টে হাজির হয়ে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?’

খুব অল্প বয়সেই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের অভিমন্যু নামে এক পুত্র রয়েছে। বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গে থাকছেন তিনি।

প্রথম বিয়ের বিচ্ছেদের পর খুব দ্রুতই মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। ২০১৬ সালে বিয়েও করেন তারা। তবে এক বছরের মধ্যেই সেই দাম্পত্যেরও ইতি ঘটে।

এরপর ২০১৯ সালে অনেকটা গোপনেই ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। তবে বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল তৈরি হয়। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর বিচ্ছেদ সম্পন্ন হয়।

এদিকে প্রেম-বিয়ে-বিচ্ছেদের বাইরেও বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়েছে। যদিও সেসব বিষয়ে প্রশ্ন করা হলে শ্রাবন্তী সবসময়ই বলেন, ‘বর্তমানে আমার মনোযোগ মূলত কাজেই।’

ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই সমালোচনার মুখে পড়েন এই আলোচিত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও হয়েছেন যুক্ত। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

1

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

2

লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভ

3

স্বামীকে না জানিয়ে পকেট থেকে টাকা নেয়া জায়েজ? যা বলে ইসলাম

4

১১ বছরের ছোট ক্রিকেটারের সাথে প্রেমের গুঞ্জনে ম্রুণাল ঠাকুর

5

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

6

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

7

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

8

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

9

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সম

10

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

11

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট ও কলাতলীতে বিএনপির অব

12

তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

13

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোক

14

মঙ্গলবার থেকে চলবে ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

15

বিএনপির সঙ্গে যুক্ত অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি

16

১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

17

এক লুটেরার হাত থেকে ক্ষমতা আরেক লুটেরার হাতে গেছে: জামায়াত আ

18

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ

19

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ

20