আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

 

Brother IT Digital

রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)। তার দাবি, লিখিত অভিযোগ দিলেও পুলিশ প্রথমে তা গ্রহণে অনীহা দেখায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বিকেলে ইমন নামে এক ব্যক্তি স্নিগ্ধা চৌধুরীকে আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য ১৬ লাখ টাকার একটি চুক্তির প্রস্তাব দেন। ওই দিন রাত ৮টার দিকে চুক্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে স্নিগ্ধা তার মাকে সাথে নিয়ে ৩০০ ফুট এলাকার আশিয়ান মেডিকেল কলেজ অফিসে যান।

স্নিগ্ধার মা বাসায় ফিরে যাওয়ার পর নজরুল ইসলাম ভূইয়া তাকে অন্য একজন নারীর সাথে গুলিয়ে ফেলেন এবং টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ তোলেন। স্নিগ্ধা ভুল ভাঙানোর চেষ্টা করলেও তা গ্রাহ্য করা হয়নি।

একপর্যায়ে নজরুল ইসলাম শর্টগান উঁচিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর স্নিগ্ধার হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়, চুল ধরে মেঝেতে ফেলে নির্যাতন চালানো হয় এবং কাঁচি দিয়ে মুখমণ্ডল নষ্ট করে দেওয়ার ভয় দেখানো হয়।

অভিযোগে বলা হয়, আশিয়ান চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী তাকে জোর করে কফি খাওয়ানোর চেষ্টা করেন। তিনি রাজি না হওয়ায় তার মুখে গরম কফি ছুড়ে মারা হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় নির্যাতনের পর তার মুখ চেপে ধরে মদের সাথে কোনো নেশাজাতীয় ওষুধ মিশিয়ে জোর করে পান করানো হয়।

রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে গেলে স্নিগ্ধা ভবনের এক তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

ঘটনার পর প্রায় এক দিন তিনি অচেতন ছিলেন। পরবর্তী সময়ে ২৬ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনদের সাথে পরামর্শ করে তিনি খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ জানান এবং আইনি বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম ভূইয়া বা আশিয়ান গ্রুপের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি খিলক্ষেত থানা থেকেও লিখিত অভিযোগের বর্তমান অবস্থা বা তদন্তের অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাইয়ের কাজ চলমান রয়েছে।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

1

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

2

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

3

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

4

পুলিশের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে ডোপটেস্টের মাধ্যমে

5

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

6

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

7

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

8

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

9

জ্বালানি খাতের নিয়ন্ত্রণ মাফিয়াদের হাতে দেওয়ার পাঁয়তারা: নাহ

10

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

11

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্র

12

এখন থেকে আর ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন: জনপ্রশাসন

13

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চাল

14

জামায়াত আমিরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের জবাব দিলেন শাহ

15

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

16

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

17

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

18

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

19

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

20