আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়া জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়া জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি ১ লাখ টাকা যৌতুকের দাবি করে না পাওয়ায় স্ত্রী ইসমত আরা খানকে গলা টিপে হত্যা করে আনোয়ার হোসেন৷ পরে ভুক্তভোগী নারীর বড় ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরে বিচারক এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, মামলায় যৌতুকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

1

ভোলার বাজারে কিছুটা কমেছে ডিম-মরিচের দাম, স্বস্তি ফেরেনি পুর

2

আজ পুলিশের সাথে এক কাপ কফি খাওয়ার দিন

3

দৌলতখান-বোরহানউদ্দিনসহ ৫ এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল

4

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: জামায়াত আমির

5

বিদেশে লোক পাঠানোর নামে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে উধাও তজুমদ্দিন

6

মাতা-পিতার ভরণ-পোষণ না করলে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

7

আর্থিক ঝুঁকিতে দেশের ১৫ ব্যাংক

8

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

9

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

10

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হব

11

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

12

ভোলায় চাঁদাবাজি ও মারধরের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

13

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

14

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

15

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

16

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

17

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

18

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

19

দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

20