আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজি



চ্যানেল ভোলা: বাল্যবিবাহ নিবন্ধনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার একটি এমএমআর ও কাজি অফিসে অভিযান চালিয়েছে প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে অফিসের রেজিস্ট্রার সামসুল হক পালিয়ে যান। এ ঘটনায় অফিসটি তালাবদ্ধ করে তার লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন জানান, রেজিস্ট্রার সামসুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ নিবন্ধনসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোপনে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে সামসুল হক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে অফিসে থাকা সুফিয়ান ও আবদুস সাত্তার নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানের সময় কাজি অফিস থেকে বিবাহ নিবন্ধনের ভলিউম বই জব্দ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসটি তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

লাভলী ইয়াসমিন আরও বলেন, রেজিস্ট্রার সামসুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিবেচনায় নিয়ে তার লাইসেন্স বাতিলের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হবে।

উপজেলা প্রশাসন জানায়, এর আগেও বাল্যবিবাহ নিবন্ধনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সামসুল হক কারাদণ্ড ও অর্থদণ্ড পেয়েছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু

1

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

2

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে সেবা থেকে বঞ্চিত

3

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

4

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

5

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সম

6

সারাদেশের সরকারি সব কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরু

7

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

8

বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

9

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

10

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন

11

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

12

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

13

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

14

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪%, জিপিএ-৫

15

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার

16

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলে

17

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

18

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ভোলা শহরে ছাত্রশিবিরের সাইকেল র

19

স্বামীকে না জানিয়ে পকেট থেকে টাকা নেয়া জায়েজ? যা বলে ইসলাম

20