আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় নবজাতকের লাশবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন গুরুতর আহত হন। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক নবজাতকের লাশ নিয়ে চট্টগ্রাম নগর থেকে ফেনীর সোনাগাজী এলাকায় যাচ্ছিলেন তারা। আহত ব্যক্তিরা হলেন- মারা যাওয়া ওই নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। এরমধ্যে আমির হোসেন চালকের পাশের আসনে বসে ছিলেন। আহত ব্যক্তিদের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। 

এদিকে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে সোনাগাজীর এক হাসপাতালে ওই নবজাতকের জন্ম হয়। তবে অসুস্থ থাকায় শুক্রবার সকালে ওই নবজাতককে ফেনী সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকটির মৃত্যু হয়। এরপর তার লাশ অ্যাম্বুলেন্সে করে ফেনীর সোনাগাজীতে অবস্থিত বাড়িতে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা।

দুর্ঘটনার ‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. আক্তার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে আসছিল। পরে এটি মাছবোঝাই একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের তিনজন আহত হন। মারা যাওয়া নবজাতকের মা মনোয়ারা বেগমও অ্যাম্বুলেন্সটিতে ছিলেন। তিনি সুস্থ রয়েছেন।

এ বিষয়ে ‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় সড়ক অনেকটা পিচ্ছিল অবস্থায় রয়েছে। এ অবস্থায় ইউটার্ন এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

1

শশিভূষণ মানবিক টিমের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

2

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

3

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

4

এইচএসসিতে ‘প্রক্সি’ দিতে আসা ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের সাজা

5

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্প

6

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

7

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব, বাংলাদেশি কত

8

সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

9

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরে ১৩ সমঝোতা স্মারক

11

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

12

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

13

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা

14

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

15

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

16

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

17

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

18

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জা

19

শাহেদের ‘ঘুষ.সাইটে’ অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ

20