আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাসের শিশুকে কাঁচি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ



চ্যানেল ভোলা: যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে ১১ মাস বয়সী এক শিশুকে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় কুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম সাহাবীর হোসেন। সে ওই গ্রামের বাসিন্দা আসাদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও শিশুটির পরিবার জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন প্রতিবেশী ইসমাইল (৪০) ও তার স্ত্রী রেক্সোনা (৩৫)। মাদকের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ায় রোববার সকালে আসাদুল ইসলাম তাদের মাদক ব্যবসা বন্ধের দাবি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইসমাইল ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি নিয়ে আসাদুল ইসলামের ওপর হামলা চালান।

অভিযোগ রয়েছে, আসাদুল ইসলাম আত্মরক্ষার চেষ্টা করলে তার কোলে থাকা ১১ মাস বয়সী শিশু সাহাবীরের ডান পায়ে কাঁচির আঘাত লাগে। এতে শিশুটির পা গভীরভাবে কেটে যায় এবং সে গুরুতর আহত হয়।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর অভিযুক্ত ইসমাইল ও রেক্সোনা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, ধারালো অস্ত্রের আঘাতে শিশুটির ডান পায়ের হাঁটুর নিচের অংশ গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতটি হাড় পর্যন্ত পৌঁছেছে। শিশুটির পা রক্ষায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

1

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

2

১৮ ঘণ্টার অভিযানে ফলস সিলিং থেকে গ্রেফতার প্রযোজক মামুন

3

ভোলায় চাঁদাবাজি ও মারধরের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

4

চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি, কয়েক ঘণ্টা পর মাদ

5

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

6

বিনামূল্যে ওমরাহর সুযোগ পাচ্ছেন ১ হাজার মানুষ, যারা থাকছেন ত

7

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরি

8

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

9

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের কারণ জানালেন জুমা

10

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

11

সাংবাদিককে কান ধরে দেখাতে হবে কয় টাকা তোলা হয়েছে: আম্মার

12

আগস্টেই ছয় মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী, কী করবেন তখন?

13

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

14

সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

15

ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কা

16

হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি

17

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

18

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

19

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সর্দার গ্রেপ্তার

20