আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় টানা বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, পানির নিচে ৫ হাজার একর জমি



মো. মেহেদী হাসান, মনপুরা : ভোলার মনপুরায় টানা আট দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চলতি মৌসুমের আমন চাষাবাদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় তিন থেকে চার ফুট পানি জমে প্রায় ৫ হাজার একর আমন আবাদি জমি তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও তিন ফুট, কোথাও চার ফুট পানি জমে রয়েছে। পানির নিচে তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি, আমনের বীজতলা এবং বহু বসতবাড়ি। অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, “গত প্রায় আট দিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের আমন ধানের জমি পানির নিচে রয়েছে। আমি ১৯.৫০ শতাংশ জমি ২০ হাজার টাকা নগদে নিয়েছি। বীজতলায় ধানের বীজ বপন করেছিলাম। কিন্তু পানি নিষ্কাশনের খালগুলো দখল হয়ে থাকায় পানি নামছে না। ফলে সবকিছু নষ্ট হয়ে গেছে। এবার ধান ফলাতে না পারলে আমরা পথে বসে যাব।”

একই গ্রামের আরেক কৃষক বলেন, “ধারদেনা করে তিন কানি জমি ৭০ হাজার টাকা দিয়ে নিয়েছি। বীজ বপনের পরদিন থেকেই একটানা বৃষ্টি শুরু হয়। এখন সব বীজ নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজ কিনে চারা তৈরির সামর্থ্যও নেই।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের খাল অবৈধ দখলে থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে প্রতিবছরের মতো এবারও জলাবদ্ধতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। দ্রুত খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।

এ বিষয়ে মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ বলেন, “উপজেলাজুড়ে টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পানি দ্রুত নেমে গেলে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

1

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

2

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

3

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সম

4

জিজেইউএসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, মানুষের ভাগ্য পরিবর্তনে ক

5

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

6

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

7

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

8

ব্রাজিল সমর্থকদের ছু/রিকা/ঘাতে আর্জেন্টিনা সমর্থক নি/হত

9

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

10

মেঘনার অতিজোয়ারে ভোলার উপকূল প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

11

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল

12

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

13

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

14

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

15

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

16

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

17

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই

18

হাজার কোটি টাকার বেড়িবাঁধ, তবু কেন আতঙ্কে মনপুরার মানুষ?

19

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

20