আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা



চ্যানেল ভোলা : বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীগণের জন্ম তারিখ সংশোধনের আবেদন মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অত্র অধিদপ্তরে দাখিল করা হয়।

আবেদনগুলো যাচাই-বাছাই করে দেখা যায় সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদের সাথে এনআইডির নামের বানানের মিল নেই। এছাড়াও তাদের দাখিলকৃত দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল/এসএসসি সনদ বাংলায় রয়েছে।

এতে আরও বলা হয়, আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল/এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল/এসএসসি বাংলা সনদ ইংরেজি করে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা, যা বললেন ইশরাক

1

‘পরীক্ষা স্থগিত হয়নি কেন’, রুমিন ফারহানার প্রশ্নে মুখ খুললেন

2

প্রায় ৫০ বছর পর জাপানে ভিসা ফি বৃদ্ধি, ১ জুলাই থেকে কার্যকর

3

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়

4

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

5

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

6

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

7

জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না: নাহিদ ইস

8

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

9

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

10

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

11

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

12

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

13

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

14

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

15

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

16

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

17

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

18

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

19

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

20