আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল নির্মাণ শ্রমিক নিহত

 

Brother IT Digital

মো. মামুন হাজী, লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে টিউবওয়েল নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম (১৯) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোশাররফের ছেলে।

সহকর্মী নির্মাণশ্রমিক সজিব জানান, টিউবওয়েল নির্মাণের সময় বৈদ্যুতিক মোটরে সংযোগ দেওয়ার জন্য তারের কাজ করছিলেন মাসুম। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় সংযোগ দেওয়ার সময় মাসুম বিদ্যুৎস্পৃষ্ট হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেশি দামের আশায় মজুত, পচে গেল ৩০ হাজার মণ আলু

1

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হব

2

ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০

3

লালমোহনে মুরগির খামারে ঢোকার অভিযোগে শতাধিক বন্য পাখি হত্যা

4

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রধানমন

5

মনপুরায় মসজিদের ভেতর শিক্ষককে মারধরের অভিযোগ

6

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

7

সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত হাসপাতাল, চালু হয়নি ১১ বছরেও

8

ভোলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ নৌযান জব্দ

9

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই কর

10

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বিনাম

11

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

12

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

13

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

14

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

15

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

16

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

17

চরফ্যাশনে জমি বিরোধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

18

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

19

জার্মানিতে সমকামী মিছিলের ওপর গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি

20