আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লী

 

Brother IT Digital

মো. সবুজ: ভোলার লালমোহনে তাবলীগ জামাতে এসে আফজাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফজলুল হক চেয়ারম্যান জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত আফজাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে ঢাকা থেকে ২০ সদস্যের একটি তাবলীগ জামাতের দল লালমোহনের ওই মসজিদে আসে। তাদের সঙ্গে তাবলীগ জামাতে অংশ নিতে মসজিদে অবস্থান করছিলেন আফজাল উদ্দিন। সোমবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।

সঙ্গে থাকা তাবলীগ জামাতের সদস্যরা জানান, আফজাল উদ্দিনের মৃত্যুর খবর তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরিবারের লোকজন লালমোহনের উদ্দেশে রওনা হয়েছেন। তারা পৌঁছানোর পর মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে।

ফজলুল হক চেয়ারম্যান জামে মসজিদের ইমাম বলেন, তিন দিন আগে তাবলীগ জামাতের একটি দল মসজিদে আসে। সোমবার দুপুরে তাদের একজন অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসককে ডাকা হয়। পরে তিনি এসে আফজাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে যা বললেন আসামি সিদ্ধার্থ

1

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

2

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

3

সরকার টিকবে না মানুষ এখনই বলছে: কর্নেল অলি আহমদ

4

জ্বালানি খাতের নিয়ন্ত্রণ মাফিয়াদের হাতে দেওয়ার পাঁয়তারা: নাহ

5

যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল

6

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

7

মনপুরায় বরফ সংকটে ১৪ কেজির পচা কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টা

8

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি প্রকাশ করলেন রুমিন ফারহান

9

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

10

টিফিনের রুটিতে ব্লেড: তদন্তে মিলল ভিন্ন তথ্য, শিক্ষিকা বরখাস

11

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্র

12

রায়পুরে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, আহত আরেক কন্যা

13

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

14

হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ত

15

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

16

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরও ৪ জন

17

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

18

জাপানের আগ্রহে গতি পাচ্ছে ভোলা-বরিশাল সেতু প্রকল্প

19

মেঘনায় তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর খোঁজে চলছে উদ্ধার অভিযান

20