আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

 

Brother IT Digital

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, মৌসুমি সবজির বীজ, মরিচের বীজ, লেবুর চারা ও বিভিন্ন বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ৬০০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে। প্রতিটি কৃষক পাবেন ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।

এছাড়া ৫ হাজার ৩৯০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে বৃক্ষের চারা, ২৫ কেজি গোবর সার এবং ৫টি করে খুঁটি প্রদান করা হবে। হাইব্রিড মরিচ চাষ সম্প্রসারণে ২৫০ জন কৃষককে ১০ গ্রাম ওজনের এক প্যাকেট মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ১০০ মিলিলিটার তরল বালাইনাশক দেওয়া হবে।

গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সাত ধরনের সাত প্যাকেট সবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে। পাশাপাশি ১০০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ২৫ কেজি জৈব (গোবর) সার দেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের

1

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

2

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

3

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

4

ভোলা জেলা নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে: খলিল আহমেদ

5

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

6

হাসিনার সঙ্গে সেই নারী শিক্ষকের ফোনালাপের ভিডিও ভাইরাল

7

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

8

প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স

9

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

10

ভোলায় পানিতে ডুবে প্রাণ হারাল দুই শিশু

11

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

12

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

13

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

14

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

15

অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

16

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্

17

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

18

শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো

19

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

20