আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

 

Brother IT Digital

মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক এবং এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপর এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাতে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম চরউমেদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ পিস ইয়াবাসহ রিন্তন চন্দ্র দে (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অপর এক অভিযানে এএসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে জিআর ৫৯/১৭ মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদকে গ্রেফতার করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীদের জীবন থেকে পাওয়া ৫ শিক্ষা

1

অপ্রাপ্তবয়স্কদের স্মার্টফোন ব্যবহারে নীতিমালা চায় গ্রাহক অ্য

2

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

3

হাসিনার সঙ্গে সেই নারী শিক্ষকের ফোনালাপের ভিডিও ভাইরাল

4

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

5

খামেনির বিদায় অনুষ্ঠানে স্পিকারের সামনে বাংলাদেশকে উদ্দেশ্য

6

আর্থিক ঝুঁকিতে দেশের ১৫ ব্যাংক

7

তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

8

আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট

9

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

10

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

11

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

12

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

13

মৃত্যুর আগে ফেসবুক পোস্ট ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্

14

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

15

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের বের করে দিলেন বিএনপি

16

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

17

গঙ্গা পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ

18

ভোলায় গাঁজাসহ শিবপুরের রহিম আটক

19

হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী নিজেই

20