আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালীতে নতুন করে ভাঙন, ১২০ মিটার এলাকা বিলীন



চ্যানেল ভোলা: যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের চরাঞ্চলে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। জেলার চৌহালী উপজেলার চর সলিমাবাদ পয়েন্টে ইতোমধ্যে প্রায় ১২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ (বালুভর্তি বিশেষ ব্যাগ) ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সিরাজগঞ্জ পাউবো সূত্রে জানা যায়, উজানের ঢল ও টানা ভারী বর্ষণের কারণে গত কয়েকদিন ধরে যমুনার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এখনই বিপৎসীমা অতিক্রমের কোনো আশঙ্কা নেই।

সূত্র অনুযায়ী, গত তিন দিনে যমুনার পানি কাজীপুর পয়েন্টে ৪০ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাজীপুর পয়েন্টে পানি বিপৎসীমার ৩.২ মিটার এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ২.৬৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান বলেন, “উজান থেকে পানির চাপ ও বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকতে পারে। তবে এই দফায় পানি বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা কম।”

পাউবো পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত যমুনার পানি অন্তত পাঁচবার ওঠানামা করেছে। এই ওঠানামার কারণে চৌহালী উপজেলার চরাঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিনে চর সলিমাবাদ এলাকায় পাঁচ থেকে ছয়টি বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি যমুনা নদীতে বিলীন হয়েছে। আকস্মিক ভাঙনে অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

ভুক্তভোগী মোবারক হোসেন বলেন, “মাত্র এক দিনের ব্যবধানে যমুনা আমার ঘরটা গিলে ফেলেছে। কোনো জিনিসপত্রও বের করতে পারিনি।”

চৌহালী উপজেলার ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মওদুদ আহমেদ সবুজ বলেন, চর সলিমাবাদ পয়েন্টে প্রায় ১২০ মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। নতুন চর জেগে ওঠায় নদীর মূল স্রোত তীরবর্তী অংশে আঘাত করায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, “ভাঙন রোধে পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু করেছে, যাতে ভাঙন আর বিস্তার লাভ করতে না পারে।”

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিরক্ষামূলক কাজের নির্দেশনা দিতে পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

1

ভোলার চরে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ মহিষ লুটের অভিযোগ

2

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

3

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই

4

ক্যাম্পাসে এত ঘন ঘন মারামারি ছাত্রলীগও করে নাই: ফাতিমা জুমা

5

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

6

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

7

অর্গানোগ্রাম সংশোধন ও স্থায়ী নিয়োগসহ ১২ দফা দাবিতে ভোলায় ওজো

8

পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

9

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

10

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

11

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

12

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

13

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

14

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

15

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

16

মানুষ ঠাণ্ডা করার ‘ফ্রিজ’ বানাল জাপান

17

৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার প্রধান বাস টার্মিনাল

18

খুলনায় শিক্ষকের মারধরে গুরুতর আহত শিশু, মস্তিষ্কে রক্ত জমাট

19

স্বর্ণের দাম কমে কত টাকায় বিক্রি হচ্ছে আজ

20