আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন মামুনুল হক



চ্যানেল ভোলা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বহুল আলোচিত রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ ঘটনাকে ঘিরে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি দাবি করেছেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ওই ঘটনা ঘটানো হয়েছিল।

শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পোস্টে মামুনুল হক বলেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়ে তাদের হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ফোন করে জানায় যে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। পরে তিনি কক্ষের দরজা খুললে জোরপূর্বক অনেক লোক ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার শুরু করে।

মামুনুল হক দাবি করেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি স্ত্রীকে নিরাপত্তার জন্য ওয়াশরুমে রাখেন। পরে নারী পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাদের পরিচয় ও বৈবাহিক সম্পর্ক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলেন, সে সময় তারা দুজনই নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং বিষয়টি গণমাধ্যমেও প্রচারিত হয়।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নির্দেশে তাদের থানায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বাইরে বিক্ষুব্ধ জনতা জড়ো হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তার দাবি, তিনি উপস্থিত জনতাকে শান্ত করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন।

পোস্টে জান্নাত আরার সঙ্গে তার বিয়ের বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন মামুনুল হক। তিনি বলেন, জান্নাত আরা পূর্বে তার এক সহকর্মীর স্ত্রী ছিলেন এবং পরবর্তীতে পারিবারিকভাবে বিচ্ছেদ হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করেন। পরে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন।

এছাড়া বিয়ের পর জান্নাত আরার শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা করার কথাও উল্লেখ করেন মামুনুল হক। তিনি জানান, জান্নাত আরা কোরআন শিক্ষা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পৃথকভাবে বসবাস করলেও প্রয়োজন অনুযায়ী তাদের মধ্যে যোগাযোগ ও সাক্ষাৎ হতো।

ফেসবুক পোস্টে তিনি পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে নিজের অবস্থান তুলে ধরেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই বছর পর জানলেন মেয়ের জামাই ২৫ বিয়ে করেছেন

1

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

2

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

3

ভোলায় ৪ ডাকাতকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিল জনগণ

4

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এ

5

লালমোহনে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ে আহত ২০

6

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

7

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

8

নবীদের জীবন থেকে পাওয়া ৫ শিক্ষা

9

দুই দিনের মাথায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টা

10

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

11

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

12

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

13

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

14

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

15

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

16

মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই

17

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

18

ভোলার গ্যাসে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র: জরুরি সমাধান, না

19

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

20