আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় জ্বালানি তেল মিলছে না, ব্যবসায়ীদের বিরুদ্ধে মজুতের অভিযোগ

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। স্থানীয়দের অভিযোগ, নতুন দাম কার্যকর হওয়ার আগে কিছু ব্যবসায়ী তেল মজুত করে দোকান বন্ধ রাখায় এ সংকট তৈরি হয়েছে।

সরকারের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে এর আগেই রোববার (২০ সেপ্টেম্বর) রাত থেকে মনপুরার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট দেখা দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেক পেট্রলপাম্প ও খুচরা বিক্রয়কেন্দ্রে তেল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন দাম কার্যকরের বিষয়টি সামনে রেখে কিছু ব্যবসায়ী আগের দামের তেল বিক্রি না করে মজুত করে রেখেছেন। আবার কেউ কেউ দোকান বন্ধ করে রাখায় সাধারণ মানুষ প্রয়োজনীয় জ্বালানি তেল কিনতে পারছেন না।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জরুরি প্রয়োজনে মোটরসাইকেল, ইঞ্জিনচালিত নৌযানসহ বিভিন্ন যানবাহনের জন্য তেল কিনতে গিয়ে তারা বিপাকে পড়েছেন। দ্বীপ উপজেলা মনপুরায় জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হলে এর প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে।

স্থানীয়দের দাবি, জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে কি না, তা দ্রুত তদন্ত করা হোক। একই সঙ্গে নির্ধারিত মূল্যে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, “মনপুরায় যদি কোনো জ্বালানি তেলের দোকান বন্ধ করে রাখা হয়, তাহলে সেসব দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই

1

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

2

জামায়াত অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে

3

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

4

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

5

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

6

লালমোহনে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

7

ভোলায় মধ্যরাতে আগুনে পুড়লো ৫ দোকান

8

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের

9

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বললো বিএসটিআই

10

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

11

গ্রেপ্তারের পর আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

12

দেশে এখনো হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান: হাসনাত আবদুল্লাহ

13

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

14

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

15

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

16

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

17

দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

18

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির

19

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

20