আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান



কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চরফ্যাশন পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন লিটনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রুমানা আফরোজ।

র‍্যালিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও জানান, এ অভিযানে পৌরসভার প্রায় ২০ থেকে ২৫ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতি শনিবার অব্যাহত থাকবে।

পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন লিটনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত শহরের বিভিন্ন নালা, খাল ও ড্রেন পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন। মশার বংশবিস্তার রোধ ও পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে তাঁর এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

1

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

2

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, ক্ষোভ মুসল্লিদের

3

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: প্রাণিসম্পদমন্ত

4

চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০

5

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

6

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে

7

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

8

মদের বোতলে পানি পান করা কী জায়েজ?

9

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

10

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

11

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

12

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

13

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

14

তজুমদ্দিনের জেলে মফিজুলকে রাষ্ট্রপতির ১ লাখ টাকা সহায়তা

15

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র

16

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

17

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

18

রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি

19

কিডনি বিক্রির ‘বকেয়া’ সাড়ে ৯ লাখ টাকা না পেয়ে মামলা

20