আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে গোলটেবিল আলোচনা “টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতি বছর হাজারো মানুষ গৃহহারা হচ্ছে”



চ্যানেল ভোলা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার: নারী ও শিশুর নিরাপত্তায় আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক গোলটেবিল আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া সম্মাননা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্টজন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা।

আলোচক হিসেবে বক্তব্য দেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাকসুদুর রহমান। তিনি তার বক্তব্যে ভোলা জেলার জলবায়ু ঝুঁকি ও নদীভাঙনের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর নদীভাঙনে হাজারো মানুষ গৃহহারা হচ্ছেন। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, অনিয়ন্ত্রিত ইটভাটা এবং পলিথিন-প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও ভয়াবহ করে তুলছে।

মো. মাকসুদুর রহমান আরও বলেন, দুর্যোগের পর নারী ও শিশুদের জন্য দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং তাদের আয়বর্ধক প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকায় নারী ও শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

1

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

2

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

3

বিয়ে করলে কি মানসিক রোগ ভালো হয়?

4

ইতালিতে মাত্র ১৪৩ টাকায় কেনা যাবে বাড়ি!

5

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

6

প্রেমিকার ৩৪০০ চুমুতে বিপাকে প্রেমিক, ভিডিও ভাইরাল

7

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

8

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

9

বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজি

10

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

11

দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি:

12

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালীতে নতুন করে ভাঙন, ১২০

13

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

14

সেপ্টেম্বর শুরুর আগেই পে-স্কেলের গেজেট নিয়ে নতুন তথ্য

15

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

16

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকে

17

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

18

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

19

দীর্ঘায়ুর খোঁজে এবার প্রেমিকার ঋতুস্রাবের রক্ত সংরক্ষণ

20