আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ



কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওর দৃশ্যের ব্যাখ্যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির দাবি, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, বরং তার নিজের ব্যবহৃত সরকারি অক্সফোর্ড জুতা। আংশিক ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হাতে ওসি’- এমন বক্তব্য, শিরোনাম ও প্রচারণাকে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মর্যাদাহানিকর বলে অভিহিত করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ ও নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীকে নিয়ে একটি ভিডিও প্রচারিত হয়েছে। ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নামাজ শেষে বের হওয়ার সময় ওসি শেখ মোহাম্মদ আলীর হাতে এক জোড়া জুতা দেখা যায়। ওই দৃশ্যকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি ও মাধ্যমে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হাতে ওসি’- এমন বক্তব্য, শিরোনাম ও প্রচারণা চালানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এ ধরনের বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মর্যাদাহানিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

প্রকৃত ঘটনা হলো- ওসি শেখ মোহাম্মদ আলী স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহন করেননি। তিনি নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নিজের ব্যবহৃত সরকারি অক্সফোর্ড জুতা নিজ হাতেই বহন করছিলেন। একজন পুলিশ কর্মকর্তা নামাজ শেষে নিজের জুতা নিজ হাতে নিয়ে বের হচ্ছেন- এটি অত্যন্ত স্বাভাবিক, শালীন ও ব্যক্তিগত আচরণ। অথচ একটি আংশিক ভিডিওর দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে সেটিকে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হিসেবে প্রচার করা বাস্তব ঘটনার সম্পূর্ণ বিপরীত বলে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে।

অথচ একটি আংশিক ভিডিওর দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে সেটিকে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হিসেবে প্রচার করা বাস্তব ঘটনার সম্পূর্ণ বিপরীত উপস্থাপনের অপচেষ্টা।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গণমাধ্যমের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজ বিভিন্ন সময়ে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরা এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, কোনো পুলিশ সদস্য বা রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট এবং প্রকৃত তথ্য যথাসম্ভব যাচাই করে উপস্থাপন করা হবে।

একটি আংশিক ভিডিও বা বিচ্ছিন্ন দৃশ্য থেকে তৈরি হওয়া ভুল ব্যাখ্যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে জনমনে অনভিপ্রেত ধারণা সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে তথ্যের যথার্থতা নিশ্চিত করা সবারই দায়িত্ব।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে, বিষয়টির প্রকৃত তথ্য ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ইতোমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্য বা শিরোনাম প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করার জন্য।

আমরা বিশ্বাস করি, পেশাদার সাংবাদিকতা ও দায়িত্বশীল পুলিশিং- উভয়ের লক্ষ্যই জনগণের স্বার্থে সত্য ও সঠিক তথ্য প্রতিষ্ঠা করা। পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্বশীলতা ও সঠিক তথ্যের ভিত্তিতে গণমাধ্যম এবং পুলিশের ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় হবে- বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সেই প্রত্যাশা ব্যক্ত করছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

1

বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পা

2

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

3

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

4

সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

5

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

6

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

7

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দ

8

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

9

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

10

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

11

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

12

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মু

13

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক

14

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

15

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার চিত্রা হরিণ, সংরক্ষিত বনাঞ্চলে অব

16

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

17

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকে

18

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

19

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

20