আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ



পেট্রল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (০৭ আগস্ট) দেশটির বিভিন্ন শহরে আয়োজিত এসব কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভ ও অবস্থানের কারণে করাচি, লাহোর, পেশোয়ার, কোয়েটা, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও অ্যাবোটাবাদসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা ‘যথেষ্ট হয়েছে’ ও ‘জনগণকে স্বস্তি দিন’ এমন বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।

জামায়াতে ইসলামী পাকিস্তানের প্রধান হাফিজ নাঈমুর রহমান সরকারের করনীতি ও জ্বালানি মূল্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার প্রতি নিত্যপণ্যের চড়া দাম কমানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই সরকার, আগের সরকার এবং তার আগের সরকার—সবাই একই বিশৃঙ্খলার জন্য দায়ী। তাই এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সরকার জনগণকে স্বস্তি দিতে ব্যর্থ হয়ে প্রভাবশালী গোষ্ঠীগুলোকে সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন নাঈমুর রহমান। তিনি দাবি করেছেন, সরকার পেট্রোলিয়াম লেভির মাধ্যমে ৮ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি সংগ্রহ করেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে লেভি কমানো সম্ভব নয়, সরকারের এমন যুক্তিও প্রত্যাখ্যান করেন জামায়াতের এই নেতা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা বলছেন, আইএমএফ এটি করতে দেবে না। আপনাদের এবং আপনাদের আইএমএফকে তোয়াক্কা করি না। দরিদ্র মানুষ ও শিক্ষার্থীদের ওপর নিপীড়ন বন্ধ করুন। আমরা এসব মেনে নেব না।’

নাঈমুর রহমান শুক্রবারের বিক্ষোভকে কেবল ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে বলেন, মূল আন্দোলন এখনো শুরু হয়নি। রোববার লাহোরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবন এবং করাচি, পেশোয়ার ও কোয়েটায় গভর্নর হাউসের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন তিনি। প্রয়োজন হলে এসব অবস্থান দীর্ঘায়িত করারও হুঁশিয়ারি দেন।

সূত্র : ইন্ডিয়া টুডে                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত

1

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

2

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল

3

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো জয়পুরহাটে সড়

4

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

5

চরফ্যাশন টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাব

6

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী

7

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত, বাস্তবায়নের অপেক্ষা

8

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বললো বিএসটিআই

9

খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্ব

10

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

11

যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে

12

রোহিঙ্গা সংকটের ১০ বছরকে ২০ বছরে নেওয়া যাবে না: পররাষ্ট্র প্

13

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

14

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ে

15

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

16

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

17

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

18

১৩০ প্রতারণা মামলার আসামি কে এই দিলরুবা

19

মাতা-পিতার ভরণ-পোষণ না করলে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

20