আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী



চ্যানেল ভোলা: আওয়ামী লীগ নামে বর্তমানে কোনো সংগঠনের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো বক্তব্য রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।” এ সময় তিনি দলটিকে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনা মোতায়েন করা হয়েছে।”

তিনি দাবি করেন, “বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।”

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা চাইলেই কি ফিরতে পারবেন দেশে, ভারত কি দেবে?

1

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

2

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

3

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

4

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

5

টুথপেস্ট টিউবের গায়ে ভিন্ন রঙের দাগ কেন থাকে?

6

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

7

রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি

8

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

9

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

10

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রে

11

গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

12

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

13

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

14

চর মানিকায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

16

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

17

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

18

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দ

19

চট্টগ্রামে গোলটেবিল আলোচনা “টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্

20