আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বৃদ্ধের মরদেহ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হেসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ মিলেছে বাড়ির পাশের রান্নাঘরের নিচে। সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে জৈনসার ইউনিয়নের চাইন পাড়া গ্রামে মাটি খুড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হলে ২৩ মে আওলাদ হোসেনের ভাই সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরও দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি লিখে নেয়ার জন্য আওলাদ হেসেনকে চাপ সৃষ্টি করে। আওলাদ হোসেন সম্পত্তি স্ত্রীকে লিখে না দেয়ায় সাইফুল নামে একজনের সহায়তায় পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করে মরদেহ মাটির নিচে পুঁতে রাখেন দ্বিতীয় স্ত্রী।

এ বিষয়ে আজ বুধবার (১ জুলাই) দুপুরে পুলিশের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আটকরা দায় স্বীকার করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

1

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

2

মনপুরায় জমি দখল করে ঘাস বিক্রির অভিযোগ

3

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

4

টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদন বাড়ছে, ভোলার

5

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত

6

ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬

7

ব্যাটারি চুরি করতে এসে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

8

যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, সেই পরিবারের কেউ বাংলাদেশে

9

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

10

ঢাকা-১০ আসন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন

11

দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

12

চলতি বছরেই ঘূর্ণিঝড়ের ও টানা ১০ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

13

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে

14

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদ

15

তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বৃদ

16

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

17

কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন হাসিনা

18

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

19

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

20