মো.
শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী লিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসা। মাদ্রাসার উদ্যোগে শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
কয়েকদিন
আগে মাদ্রাসায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় শিক্ষার্থী লিয়া। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সোয়াইবুর রহমান সোহেব গভীর শোক প্রকাশ করে বলেন, লিয়ার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মাদ্রাসার
অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, “লিয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”
অনুষ্ঠানে
মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং লিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। একপর্যায়ে লিয়ার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এ
সময় নিহত লিয়ার পরিবারের সদস্যরা মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের
প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা
জানান, শোকাহত পরিবারের প্রতি চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসার এই মানবিক উদ্যোগ
প্রশংসার দাবিদার। তাদের মতে, এমন সহমর্মিতা একটি বিপর্যস্ত পরিবারকে মানসিকভাবে সাহস ও শক্তি জোগাতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্তব্য করুন