আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির



স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেতে পারে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ জন্য তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেছেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে উপস্থিত হয়েছেন আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা।

পরবর্তীতে আবেদনটি জেলা প্রশাসনের বিবেচনা শেষে। সিদ্ধান্ত পাওয়ার পরই দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

এর আগে, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

পরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী।

এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে,ডা. দীপু মনি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। প্যারোলে মুক্তির আবেদনটি গৃহীত হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই শিক্ষা মন্ত্রীকে।

এদিকে, স্বামীর শেষকৃত্যে অংশ নিতে মানবিক দিক বিবেচনায় দীপু মনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে আশাবাদী পরিবারের সদস্যরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের অনুমোদনের ওপর নির্ভর করছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

1

‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শা

2

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

3

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার গুচ্ছগ্রাম, পানিবন্দী ৬০ পরি

4

অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক

5

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

6

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

7

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

8

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

9

শেখ হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশ

10

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

11

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়

12

কলকাতায় মোদির যোগ দিবস আয়োজন ঘিরে রাজনৈতিক বিতর্ক

13

চলতি মাসে মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা, আলোচনায় যারা

14

দীর্ঘায়ুর খোঁজে এবার প্রেমিকার ঋতুস্রাবের রক্ত সংরক্ষণ

15

লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

16

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

17

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

18

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ

19

ভোলায় বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

20