আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কুল থেকে আর কখনো বাড়ি ফিরবে না জিসান

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নছিমন চাপায় জিসান চন্দ্র (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক নছিমনটি আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারী মোহনের বটতলা এলাকায় রায়চাঁদ-লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 শিশু জিসান ওই এলাকার রুবেল চন্দ্র দের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র ছিলেন। 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন জিসান। রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নছিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় জিসান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু জিসানের মর্মান্তিক মৃত্যুতে আহাজারি করছেন স্বজনরা। শোকে কাতর সহপাঠীসহ স্কুল শিক্ষকরা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম চ্যানেল ভোলাকে জানান, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া দুর্ঘটনার বিষয়টি থানায় জানিয়েছেন। ঘাতক নছিমনটি তাদের জিম্মায় রয়েছে।

তিনি আরও জানান, শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছিল। পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা আইনগত ব্যবস্থা নিতে চাইলে পুলিশ সহযোগিতা করবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা, ওসিসহ আহত ৮

1

জোর গলায় বলছি, পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে: ছাত্রদল নেতা

2

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

3

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

4

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, হতে পারে যেসব আলোচনা

5

অতিবৃষ্টিতে বেড়িবাঁধের বালু বসতঘরে, দুর্ভোগে মনপুরাবাসী

6

ভোলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ২

7

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

8

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইন

9

রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে

10

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় চরফ্যাশনের যুবকের মৃত্যু

11

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থেকে প

12

সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা

13

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

14

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

15

নদীর বুকে জাগে নতুন চর, আবার ভাঙনেও হারায় জনপদ; বদলে যাচ্ছে

16

২০২৫ সালে জামায়াতের আয়ের চেয়ে ব্যয় বেশি

17

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমা

18

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

19

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

20