আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা



রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে যুদ্ধাপরাধীদের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভ কর্মসূচির পর দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারী হিসেবে পরিচিত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘রাজাকার’ লেখা একটি ব্যানারে থাকা বিভিন্ন যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন এবং ছাত্রশিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

ব্যানারটিতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ আরও কয়েকজনের ছবি ছিল।

কর্মসূচির পর দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারী হিসেবে পরিচিত আরিফুল ইসলাম আরিফ নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, তিনি ছবিটি দেখতে পাননি।

মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওনার ছবিটি দেখিনি। আপনারা অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু একটুও দুঃখ পাইনি। কারণ ওনাকে নিয়ে অন্য কেউ এটা করলে আমি-ও এমনটাই করতাম। কান্না করার পরও মনকে শান্তনা দিতে পারতেছি না। আপনাদের মনে যে কষ্ট দিয়েছি, তার জন্য আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমা করবেন।’                                                                                                                                  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মে

1

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

2

স্পিকার মেজর (অব.) হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়

3

ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

4

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘট

5

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রত

6

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

7

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন ক

8

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

9

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

10

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

11

প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

12

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল

13

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

14

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

15

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

16

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

17

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না

18

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

19

কর্নেল অলিকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো, জানালেন নাহিদ

20