আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা



ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে এবার ইলিশের পাশাপাশি বেড়েছে ইলিশের ডিমের দামও। বাজারে ডিমওয়ালা ইলিশের সরবরাহ কম থাকায় গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশের ডিম। বুধবার (২৯ জুলাই) ঘাটে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়।

মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছিল আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায়। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশের সংখ্যা কম হওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। চাহিদা বাড়লেও সরবরাহ না থাকায় দাম বেড়েছে।

মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ডিমওয়ালা ইলিশ অনেক কম পাওয়া যাচ্ছে। চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। একই কারণে ইলিশের পাশাপাশি ডিমের দামও বেড়েছে।

ব্যবসায়ী নবীর হোসেন জানান, আগে অধিকাংশ ব্যবসায়ীর কাছেই ইলিশের ডিম পাওয়া যেত। এখন মাত্র দুই-তিনজন ব্যবসায়ী ডিম বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ডিম ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, বর্তমানে প্রতিদিন ২০ থেকে ২৫ কেজির বেশি ইলিশের ডিম পাওয়া যায় না। গত বছরের তুলনায় এবার বাজারে এক-তৃতীয়াংশ ডিমও নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এলেও চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করা যাচ্ছে না। তবে সামনে ইলিশের সরবরাহ বাড়লে ডিমের সংকট কমবে এবং দামও কিছুটা স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।                                                                                                                                  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

1

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

2

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

3

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

4

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

5

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

6

চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল

7

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

8

চার বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দ

9

স্পেন-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

10

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

11

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

12

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

13

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরে ১৩ সমঝোতা স্মারক

14

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ

15

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

16

সীমান্ত নয়, কেরানীগঞ্জেই ইয়াবা কারখানা; মূলহোতাসহ গ্রেপ্তার

17

ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

18

বিনামূল্যে ওমরাহর সুযোগ পাচ্ছেন ১ হাজার মানুষ, যারা থাকছেন ত

19

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

20