আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত



ইব্রাহিম আকতার আকাশ: ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের বিরোধের জেরে মো. নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী অলুফা বেগম বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ আবু জাফর (৫৮) নামে একজনকে আটক করেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর ২ নম্বর ওয়ার্ডের বদ্দি হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নূর ইসলাম তার রান্নাঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশী আবু জাফর ও তার স্ত্রী এতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নূর ইসলাম অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী তাকে ঘরের ভেতরে নিয়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর তজুমদ্দিন থানা পুলিশ আবু জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে নিহতের স্ত্রী অলুফা বেগম বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

1

আজ মা পরীর জন্মদিন

2

খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার

3

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন: এমপি মুশফিকুর রহমান

4

টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্য রাখতে পারেননি রাহুল

5

টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদন বাড়ছে, ভোলার

6

চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

7

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

8

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

9

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

10

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

11

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

12

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

13

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

14

স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ

15

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

16

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

17

এসএসসির ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

18

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

19

বিল দিতে না পারায় কেটে নেওয়া হলো তরুণীর চুল, ভিডিও ভাইরাল

20