আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে চরফ্যাশনে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো মানুষ



মো. শিহাব আহমেদ, চরফ্যাশন: দীর্ঘদিনের টানা অতিবৃষ্টিতে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে খাল-বিল ও আশপাশের জলাশয়ের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও স্থানীয় সড়কের বিভিন্ন অংশ। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

ক্ষতিগ্রস্ত মাছচাষিরা জানান, ঋণ নিয়ে অনেক আশা-ভরসা করে তারা মাছ চাষ করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে ঘেরের পানি উপচে মাছ বেরিয়ে যাচ্ছে। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

একজন মাছচাষি বলেন, “অনেক কষ্ট করে মাছ চাষ করেছি। কিন্তু বৃষ্টির পানিতে ঘের উপচে মাছ ভেসে চলে যাচ্ছে। এখন আমরা চরম আর্থিক সংকটে পড়েছি।”

এদিকে কৃষকরাও জানান, জমিতে পানি জমে থাকায় তারা চাষাবাদের কাজ করতে পারছেন না। দ্রুত পানি না নামলে আসন্ন মৌসুমের ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তারা।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। বিশেষ করে কপাট খুলে পানি নিষ্কাশন এবং প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা চালুর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টে দলীয় সমালোচনা করে পদ হারালেন চরফ্যাশনের ছাত্রদ

1

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

2

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত

3

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ

4

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

5

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

6

ভোলার গ্যাসে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র: জরুরি সমাধান, না

7

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

8

চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল

9

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

10

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

11

ভোলায় ৪ ডাকাতকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিল জনগণ

12

ব্যবসায়িক সিন্ডিকেটদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

13

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

14

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

15

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

17

বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুঁচি করবেন না: রুমিন ফারহানা

18

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

19

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

20