আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ভূমি বিরোধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন

 

Brother IT Digital

চরফ্যাশনে ভূমি বিরোধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন

এইচ এম নোমান, চরফ্যাশন:ভোলার চরফ্যাশনে ভূমি বিরোধকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন ইমাম হোসেন পাটোয়ারী। এসব তথ্যের মাধ্যমে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ইমাম হোসেন পাটোয়ারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ চর মাদ্রাজ, পশ্চিম এওয়াজপুর ও উত্তর ফ্যাশন মৌজার কয়েকটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। তাঁর দাবি, ল্যান্ড সার্ভে মামলায় রায় ও ডিক্রি পাওয়ার পর সংশ্লিষ্ট জমি ক্রয় করে তাঁরা নিজেদের নামে নামজারি করেছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।

ইমাম হোসেন পাটোয়ারীর অভিযোগ, মুনছুর আহম্মদ গং ওই জমি নিয়ে বিভিন্ন আদালতে মামলা করেছেন। কয়েকটি মামলায় স্থগিতাদেশ ও খারিজের আদেশ হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া কথিত নোটারি পাবলিক আমমোক্তারনামা নিয়ে ঢাকার আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় নোটারি পাবলিক আমমোক্তারনামার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

তাঁর আরও অভিযোগ, তাঁদের ক্রয় করা জমি জোরপূর্বক দখল করে ভোগ করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করা হলে স্থানীয় প্রিন্স মহাজন ও হাজী জাহিদুল ইসলাম রাসেল কমিশনারকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইমাম হোসেন পাটোয়ারী গত ২৩ সেপ্টেম্বরের মানববন্ধন এবং ২৬ সেপ্টেম্বর দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় প্রকাশিত সংবাদে তাঁকে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে করা বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে ‘আজমত খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের প্রতি কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। ইতোমধ্যে প্রকাশিত কোনো সংবাদে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধনেরও অনুরোধ করেন।

প্রয়োজনে ভূমি বিরোধসংক্রান্ত দলিলপত্র ও অন্যান্য প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ইমাম হোসেন পাটোয়ারী।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্

1

জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

2

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

3

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

4

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

5

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

6

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

7

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্

8

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍

9

ভোলা জেলা নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে: খলিল আহমেদ

10

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তথ্যপ্রযুক্তি ও শ্রমবা

11

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কিনা, জানালেন তথ্য উপ

12

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য

13

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

14

কখন এবং কেন ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয়?

15

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৫ হাজার

16

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুল

17

একাধিক ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিমের আত্মবিশ্বাসী বার্তা

18

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

19

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

20